বাগেরহাট
সুন্দরবনে বনবিভাগের অভিযানে ৩০ কেজি কাঁকড়াসহ আটক ২


সুমন,স্টাফ রিপোর্টারঃ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে সুন্দরবনের চারাখালী খাল এলাকা থেকে প্রায় ৩০ কেজি(দুই ক্যারেট) কাঁকড়া সহ দুই জনকে আটক করেছে বনবিভাগ।
মঙ্গলবার (০৪ আগষ্ট ) দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করে জানান,নিষিদ্ধ সময় অবৈধভাবে প্রবেশ করে সুন্দরবনের চারাখালী ভারানী খাল এলাকায় বনবিভাগের টহল প্রদান কালে একটি নৌকা দেখতে পেয়ে নৌকাটিকে থামানোর সংকেত দিয়ে এরপর নৌকা তল্লাশি করে নৌকাটিতে থাকা প্রায় ৩০ কেজি কাঁকড়া সহ দুই জনকে আটক করা হয়।
পরে আসামীদের খুলনা কোর্টে প্রেরন করা হয়েছে।



