বাগেরহাট

বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক তালিমের সাক্ষাৎ

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।

সোমবার রাজধানীর সচিবালয়ে তিনি বাগেরহাটবাসীর পক্ষ থেকে জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের আবেদন পেশ করেন।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান ও মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, বাগেরহাটে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাগেরহাটে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে জেলার মানুষ নিজ এলাকাতেই উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন এবং চিকিৎসার জন্য দূর-দূরান্তে যেতে হবে না।

এই বিভাগের আরও সংবাদ