বাগেরহাট

মোংলায় প্রতিমন্ত্রী’র স্বাক্ষর ও সীল জাল করার অপরাধে আটক ১

সুমন,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সরকারের বন,পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সীল জাল করার অভিযোগে মোংলায় টুকু শেখ(৩৫) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।

রবিবার(০২ আগষ্ট) রাতে মোংলা থানা পুলিশ এ বিষয় নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এর নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র অবৈধ বাণিজ্য করছিলো। এমন তথ্যর ভিত্তিতে মোংলা থানা পুলিশ প্রযুক্তিগত কৌশল এর মাধ্যমে আসামির অবস্থান সনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মোংলার হলদিবুনিয়া এলাকা থেকে মৃত নুরুল ইসলাম শেখের ছেলে টুকু শেখ(৩৫) কে আটক করে। আটককৃত আসামীর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম পদবী, একটি সিল ও স্টাম্প প্যাড জব্দ করা হয়।

আটককৃত আসামীর নাম উল্লেখসহ ঘটনার সাথে জড়িত অপর দুই আসামির নামে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ