সুন্দরবনে নিষিদ্ধ সময়ে ৫মন চিংড়িসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের নিষিদ্ধ সময়ে অভিযানে ৫ মন শুটকি চিংড়ি, বিষ, নৌকাসহ আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করেছে বনবিভাগ। শুক্রবার (৩১জুলাই) সকালে বনবিভাগ এ তথ্য জানান।
বনবিভাগ জানায়, চাঁদপাই রেঞ্জ’র সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন কাগা খাল, ইন্দুরকানী খাল ও ছোট হরমাল খাল এলাকায় ৩ টি শুটকি ঘরে পাওয়া যায়। এসব ঘরে অভিযান চালিয়ে ২ বস্তা শুটকি মাছ, প্রায় ৫ মন সদ্য শুটকি করতে দেওয়া চিংড়ি মাছ, ২ লিটার বিষ, ০২টি নৌকা, ০২টি টুনা জাল, ৩ বস্তা চাল ও আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা হয়।
একই সময়ে ০১টি চারু বুঝাই কাঁকড়ার নৌকা ও ৯৫ টি চারু জব্দ করা হয়। এসময়ে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা বনের গহীনে পালিয়ে যাওয়াতে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকরা সদ্য কাঁচা শুটকি গন্ধ থাকায় ঐ স্থানে এগুলা নষ্ট করা হয়।
এবিষয়ে আইনি প্রকৃয়া চলমান রয়েছে। জব্দকৃত নৌকা ও মালামাল চরাপুটিয়া টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান।





