বাগেরহাট

মোংলা-খুলনা মহাসড়কের ৪ লেনে উন্নীত করনের দাবিতে পথসভা

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা- খুলনা মহাসড়ক চার লেনে উন্নীত করনের দাবিতে মহাসড়কের ভাগা বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১ টায় মোংলা- খুলনা মহাসড়কের ভাগা বাজার এলাকায় এ পথসভা করে সর্বসাধারণেরা।

এসময়ে বক্তারা বলেন, দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা আর সে মোংলা বন্দরের যোগাযোগের একমাত্র সড়কের বেহাল দশা। সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রান। আমরা আর কোন তাজা প্রান হারাতে চাইনা,আমরা চাই এ রাস্তাটি চার লেনে উন্নীতকরন। মোংলা বন্দর ও শিল্প এলাকা একমাত্র সড়ক, অতিরিক্ত যানবাহন চলাচলের চাপ থাকায় ভোগান্তি চরমে।

সড়কটি প্রসস্থ অনুযায়ী যানবাহন বেশী হওয়ায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। এসব দুর্ঘটনা এড়াতে অতি দ্রুত চার লেনে উন্নীতকরনের দাবি জানান তারা।

এসময়ে বিভিন্ন সংগঠনের প্রায় চার শতাধিক লোক অংশ নেয়। পরে গেলো ২৭ জুলাই সড়ক দুর্ঘটনায় নিহতের মাগফেরাত কামনা দোয়া মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ