বাগেরহাট

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত শেখ ওয়াহিদুজ্জামান দীপু

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ৪৪১টি ভোট কাস্ট হয়। এর মধ্যে সভাপতি পদে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. আজাহার আলী হাওলাদার পান ২০০ ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দীপুকে সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আইনজীবীদের অধিকার রক্ষা, সমিতির উন্নয়ন এবং পেশাগত মর্যাদা বৃদ্ধিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ