বাগেরহাট

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

সুমন,স্টাফ রিপোর্টারঃ সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। বুধবার(২৯ জুলাই) দুপুরে সুন্দরবন সংলগ্ন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ (মোংলা) কাযার্লয়ে আয়োজিত বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে বক্তারা বলেন, সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা সর্বাধিক। সুন্দরবন এবং তার প্রধান অলংকার বাঘকে রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। সুন্দরন বাঁচাতে হবে, বন বাঁচলে বাঘ বাঁচবে। বর্তমানে বাঘের সংখ্যা বেড়েছে। সুন্দরবন আমাদের ফুঁসফুঁস। তাই সকলে সচেতন হতে হবে। বনের টেকসই উন্নয়ন করতে হবে।

আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। চাঁদপাই রেঞ্জ’র সহকারী বন সংরক্ষক দিপন চন্দ্র দাস। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপাই ষ্টেশন অফিসার মোঃ হামিদুর রহমান সহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন এলাকা থেকে আগত ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি), এবং জয়মনি ডলপিন কনজারভেশন (ডিসিটি) টিমের সদস্যরা অংশ নেন। এরপর দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ