কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজি’র সৌজন্য সাক্ষাৎ


সুমন,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম (সি), পিসিজিএম, পিএসসি, বিএন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবাগত ডিআইজি, খুলনা রেঞ্জ মোঃ মোস্তাফিজুর রহমান।
সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ, নৌপথের নিরাপত্তা এবং বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, পুলিশ সুপার, জেলা পুলিশ, বাগেরহাট এবং মোঃ রেফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, মোংলা সার্কেল।সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



