বাগেরহাট
সুন্দরবনের অবৈধ ৩০ কেজি হরিনের মাংসসহ আটক ১


সুমন,স্টাফ রিপোর্টারঃ সুন্দরবনের অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার ২০ জুলাই দুপুরে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি অবৈধ সুন্দরবনের হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান।





