ইবি জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃত্বে শামীম-আরিফুল


ইবি প্রতিনিধি : বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এস এম শামীম ও সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের শিক্ষার্থী খন্দকার মো. আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) কুষ্টিয়া শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে ইবি শাখার ২০২৬ সেশনের কাউন্সিল অধিবেশনে এই কমিটির ঘোষণা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তফা আব্দুল্লাহ আল আরিফ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুক, সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ইবি শাখার সাবেক সভাপতি, মাওলানা সাইফুল ইসলাম সায়েম, আনোয়ার হোসেন ও সহ সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ, সভাপতি সাইফুল ইসলাম আলিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার আরিফ বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে সর্বোপরি চেষ্টা করে যাবো আমরা। বরাবরের মতো ইসলামী শিক্ষা ও ইবি শিক্ষার্থীদের কল্যাণ কাজ করে যাবো।
সভাপতি এস এম শামীম বলেন, তালাবার সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। দীর্ঘ ৯৭ বছর ধরে মাদ্রাসা শিক্ষা ও দেশের কল্যাণে কাজ করে গেছে এই সংগঠন। আমরাও তার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব।



