বাগেরহাট
লোকালয় থেকে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার; সুন্দরবনে অবমুক্ত


সুমন, স্টাফ রিপোর্টারঃ সুন্দরবন থেকে লোকালয়ে আসা ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
সোমবার(১৩ জুলাই) বনবিভাগ এ তথ্য নিশ্চিত করে জানান, সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা অজগর সাপটি মোড়লগঞ্জের সন্ন্যাসী গ্রামের মঞ্জু চেয়ারম্যানের পরিত্যাক্ত গোয়ালঘর থেকে স্থানীয়দের মাধ্যমে সাপটি দেখতে পেয়ে উদ্ধার করা হয়।
এসময়ে সাপটির দৈর্ঘ ৯ ফুট, ৯.৫ কেজি ওজনের সাপটিকে মোড়লগঞ্জ মডেল মসজিদের নিকট স্থানীয়দের কাছ থেকে বন বিভাগ গ্রহণ করে।
পরে গুলিশাখালি টহল ফাঁড়ি সংলগ্ন সুন্দরবনে এ সাপটিকে অবমুক্ত করা হয়েছে।



