বাগেরহাট

৬ মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

সুমন,স্টাফ রিপোর্টারঃদেশে এই প্রথমবারের মতো সুন্দরবনের অসুস্থ বাঘ দীর্ঘ ছয় মাস চিকিৎসা শেষে সুস্থ হওয়া পর নির্জন বনে বাঘটিকে অবমুক্ত করা হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘিনীটিকে অবমুক্ত করেন বাংলাদেশ সরকারের বন পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

রবিবার সকালে খুলনা থেকে নদীপথে বাঘিনীটিকে আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্র সংলগ্ন বনাঞ্চলে নিয়ে ছেড়ে দেওয়া হয়। এই অবমুক্তকরণ প্রক্রিয়ার সময় বন ও পরিবেশ বন বিভাগ। তার গতিবিধি পর্যবেক্ষণ জন্য এ বনের ভেতরের ৮ কিলোমিটার এলাকাজুড়ে ২০টি বিশেষ ক্যামেরা বসানো হয়েছে।

বন বিভাগ জানায়, চলতি বছরের ৩ জানুয়ারি চাঁদপাই রেঞ্জের শরকিরখাল এলাকায় হরিণ ধরার ছিটকা ফাঁদে আটকে পড়েছিল এই বাঘিনীটি। ৪ঠা জানুয়ারি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনার বন্য প্রাণী পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। সেখানে দীর্ঘ ছয় মাস চিকিৎসার মাধ্যমে বাঘিনীটির সামনের পায়ের ক্ষত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষণ আমির হোসেন চৌধুরী, খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী সহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ