খুলনা

খুলনার রুপসায় দশম শ্রেণীর ছাত্রী গুলিবিদ্ধ

খুলনা ব্যুরো : খুলনা জেলার রূপসা উপজেলার ওয়াপদা ভেড়িবাঁধ সড়কে ইতি নামে দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে হেলমেট পরা দুর্বৃত্তরা। ইতি রুপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে ইতি ওয়াপদা ভেড়িবাঁধ সড়ক এলাকায় অবস্থানকালে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ ছাড়া কী কারণে এ হামলা চালানো হয়েছে এবং হামলাকারীদের পরিচয়ও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ