ফুটবল

আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার

শক্তি ও অভিজ্ঞতার নিরিখে যোজন যোজন পার্থক্য থাকলেও আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ নিয়ে আলোচনার কমতি নেই। যেকোনো মানদণ্ডে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামছে আফ্রিকার দেশটি। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারও বলছে, এই ম্যাচে আর্জেন্টিনাই স্পষ্ট ফেবারিট।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে শনিবার ভোরে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেপ ভার্দে। বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে ম্যাচটি শুরু হবে।

ম্যাচের আগে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে অপটার সুপার কম্পিউটার জানিয়েছে, এই ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮১ শতাংশ। আর কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ৬ দশমিক ৮ শতাংশ। এছাড়া ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১২ দশমিক ৩ শতাংশ।

এছাড়া অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনা বিবেচনায় নিলেও শেষ আটে ওঠার ক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাবনা ৮৯ দশমিক ৪ শতাংশ। বিপরীতে কেপ ভার্দের সম্ভাবনা মাত্র ১০ দশমিক ৬ শতাংশ।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলই অপরাজিত রয়েছে। গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ বত্রিশে পা রেখেছে আর্জেন্টিনা।

অন্যদিকে স্পেন, সৌদি আরব ও উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচের তিনটিতেই ড্র করে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে।

এই বিভাগের আরও সংবাদ