কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা: চুরি ও মাদক রোধে জোর


সোহাগ মিয়া,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনদুর্ভোগ নিরসনে গুরুত্বারোপ করা হয়।
সভায় গরু চুরি বৃদ্ধি, মাদক, লোডশেডিং এবং যানজট নিরসনকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়। আইনশৃঙ্খলার উন্নয়নে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি সকলকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল আলম রফিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকোসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।



