মুন্সিগঞ্জ
শ্রীনগরে একাধিক মামলার আসামী গ্রেফতার


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে মো. সাব্বির ফকির (২৫) নামে একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার হযেছে।
শনিবার বিকালে উপজেলার ষোলঘর ইউনিয়নের গোয়ালপাড়া থেকে তাকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ। সাব্বির ফকির ওই এলাকার জনি ফকিরের ছেলে।
স্থানীয়রা জানায়, একাধিক মামলার আসামী সাব্বির ফকির পুলিশে উপস্থিতি টের পেয়ে পালানোর জন্য দৌড় দেয়।
একপর্যায় আসামী সাব্বির সমষাবাদ স্কুল মাঠের পাশের একটি পুকুরে ঝাপ দেয়। পুলিশও পানিতে ঝাপ দিয়ে তাকে ঝাপটে ধরে। পরে তাকে পানি থেকে উঠিয়ে আনে।
পুলিশ জানায়, আসামী সাব্বির ফকির একাধিক মামলার আসামী। জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। সাব্বির ফকির চোর চক্রের সক্রিয় সদস্য। শ্রীনগর থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইগত ব্যবস্থা পক্রিয়াধীন আছে।



