মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় মা ও মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবক মো. শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের জমিদারপাড়া এলাকায় সৌদি আরব প্রবাসী জনি ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তাদের মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)। রিধি প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত মো. শান্তকে হেফাজতে নেয়।

এই বিভাগের আরও সংবাদ