শ্রীনগরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঐতিহ্যবাহী আড়িয়ল বিলে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীরগর-সিরাজদিখান) সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। প্রধান অতিথি এমপি শেখ মো. আব্দুল্লাহ সোমবার সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান গণ ও স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল হতে বির্স্তীণ আড়িয়ল বিলে মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্প্রদ উন্নয়নের লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি শেখ মো. আব্দুল্লাহ।
পরে বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তে বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন ও ফুট পাম্প বিতরণ করেন। এদিন দুপুর সোয়া ১২টার দিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটের আধুনিকীকরণ ও সংস্কার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।



