বাজেটকে স্বাগত ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কুষ্টিয়ায় শুভেচ্ছা মিছিল


কুষ্টিয়া প্রতিনিধি: গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির জনবান্ধন বাজেটকে স্বাগত ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে কুষ্টিয়ায় শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে শহরের মজমপুর গেট থেকে একটি শুভেচ্ছা মিছিল বের হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি’র নেতৃত্বে মিছিলে অংশ নেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
এছাড়া জেলা ছাত্রদল, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় মজমপুর গেটে ফিরে আসে। জনবান্ধব বাজেট (২০২৬-২০২৭) পেশ করায় এই কর্মসূচি পালন করেন এবং মিছিলে অংশগ্রহণকারীরা বাজেটকে সাধারণ মানুষের কল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন বলেন, বিএনপির জনবান্ধন বাজেট দেশের বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। নতুন বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বাজেটের বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।



