জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাড়িয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


জাহিদুল ইসলাম, দু্র্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬নং মাড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ জুন) বিকেল ৩টায় মাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাক আহমেদ প্রাং সঞ্চালকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চারবারের সাবেক সফল চেয়ারম্যান হাসান ফারুক ইমাম (সুমন)।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬নং মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ সাইদুল ইসলাম এবং ৬নং মাড়িয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশের উন্নয়ন-অগ্রগতিতে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার অন্যতম প্রধান রূপকার। তাঁর আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের শিক্ষা নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। একই সঙ্গে তারা জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ চয়েন উদ্দিন শেখ, উপজেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষকদলের সদস্য আব্দুল মান্নান মাস্টার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ মুনসুর রহমান, দুর্গাপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আয়নাল হক, দুর্গাপুর পৌরসভা আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল হাসান মিরুন, ৬নং মাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মুক্তার হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



