ঢাকা

ধামরাইয়ে ৪ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রনজিত কুমার পাল সিনিয়র রিপোর্টার- ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে I

মঙ্গলবার (২ জুন-২০২৬) বিকেলে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করে উপজেলা প্রশাসন|

অভিযানের নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন|

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা শাওন|
অভিযানে কাগজপত্র নবায়ন না থাকা, নির্ধারিত সংখ্যক চিকিৎসক না থাকাসহ বিভিন্ন অভিযোগে ইসলামপুর জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা, আইকন ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, আল মদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়|
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আল মামুন জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে এক মাসের সময় দেওয়া হয়েছে| এ সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না করলে পরবর্তী অভিযানে সিলগালা করে দেওয়া হবে|

এই বিভাগের আরও সংবাদ