হবিগঞ্জ
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ০২ মাদক কারবারি গ্রেপ্তার


সিনিয়র রিপোর্টার : হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ০৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
০২/০৬/২০২৬ খ্রি. রাত ১২:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল মাধবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রিয়াজনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুই মাদক কারবারির নিকট থেকে ০৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আফজাল মিয়া (২৮), সাং- চিমটিবিল এবং মোঃ জাহেদ মিয়া (৩০), সাং- খাড়া মন্ডল, উভয় থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



