নওগাঁ

পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসমাইল হোসেন পোরশা : নওগাঁর পোরশা উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসফাকুল আসেকিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রইচ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) মোসাঃ নাবিলা ফেরদৌস।

ঢাকা থেকে মোবাইল ফোনে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। তিনি বলেন, পবিত্র ঈদ আমাদের মাঝে যে সম্প্রীতির বার্তা নিয়ে আসে, তা বুকে ধারণ করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই ধরনের সংক্ষিপ্ত অথচ কার্যকর মিলনমেলা শিক্ষকদের কাজের উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে। আয়োজক শিক্ষকগণকে ধন্যবাদ দিয়ে ভবিষ্যতে এধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথি ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, সংগঠনের নির্বাহী সভাপতি মাযহারুল হক, সহ সভাপতি মোজাহারুল হক শাহ্, জাহাঙ্গীর আলম, আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি আনোয়ার হোসেন (মিল্টন)। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষক-শিক্ষিকারা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপর প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার লক্ষ্যে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা করেন। এতে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, আবুল বাসার, আসাদুজ্জামান সহ সহকারি শিক্ষকবৃন্দ এবং সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ