কুষ্টিয়া

কুষ্টিয়ায় সেনা সদস্য বাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত; আহত-৩০

কুষ্টিয়া প্রতিনিধি :  কুষ্টিয়ার মিরপুরে সেনা সদস্য বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে সেনা সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিহত বাসযাত্রীর নাম জিয়া (৪৫)। তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করেন। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

রোববার বেলা ১২টায় কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী পুলিশ ও আহতরা জানিয়েছে,একটি ভাড়া করা প্রশিক্ষণরত সেনাসদস্যরা বগুড়া থেকে খুলনা যাচ্ছিলেন এতে পথের মধ্যে তালবাড়িয়া হাইস্কুলের সামনের এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যদের বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় আহতদের কুষ্টিয়া ২৫০শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে আহত একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। প্রাথমিকভাবে জানা গেছে,নিহতের নাম জিয়া। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করেন।

আহত সেনা সদস্যরা জানিয়েছে, তারা বর্তমানে সেনাবাহিনীতে ট্রেনিংরত অবস্থায় রয়েছেন। ঈদুল আযহার ছুটিতে তারা বাড়িতে গিয়েছিলেন। ছুটি শেষে একটি ভাড়া করা বাসে করে খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। ওই বাসে তারা মোট ৪২জন সেনা সদস্য ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী বাস। এতে তারা কমবেশি সবাই আহত হয়েছেন। সেনা সদস্যদের অন্তত ১০ জনকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এই বিভাগের আরও সংবাদ