কিশোরগঞ্জ

কটিয়াদীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

সোহাগ মিয়া,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি’র উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শনিবার সন্ধায় স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে কটিয়াদী উপজেলা বিএনপি সহ সভাপতি মো: শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

উপজেলা বিএনপির সি: যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপি সভাপতি আশরাফুল হক দাদন,সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল,কিশোরগঞ্জ জেলা বিএনপি সাবেক সদস্য গোলাম ফারুক চাষী,কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান বাচ্চু,সৈয়দ শামসুল আরেফিন তারা,যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক চান মিয়া,উপজেলা কৃষক দলের আহবায়ক আজিজুল হক শাহজাহান,সাধারন সম্পাদক কামরুল ইসলাম বাবলু,কটিয়াদী উপজেলা যুবদল আহবায়ক মাহাবুবুল আলম মাসুদ,সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু,কটিয়াদী বনিক সমিতির সাধারন সম্পাদক জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মুশফিকুর রহমান উবাইদুরসহ আরো অনেকে।

আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,বিগত দিনে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে ফ্যাসিস্ট সরকার স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে আড়াল করে রেখেছিল। আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া এবং তাঁর পরিবারকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মেরে ফেলতে চেয়েছিল। নির্যাতনের আঘাতে এখনো তিনি কষ্ট অনুভব করেন। দেশকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল কিন্তু এ দেশের জনগণ তা হতে দেয়নি। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত সরকার বেছে নিয়েছে। এখনো দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। দেশের মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ