নওগাঁ

নওগাঁয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল,আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,আধুনিক বাংলাদেশের স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল,আলোচনা সভা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১০টায় বদলগাছী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রায় ৫০০ দুস্থ, অসহায় ও পথচারীর মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি আশরাফুল ইসলাম,আল-ইমরান, সাইদুর রহমান (কেটু) ও রেজাউন নবী স্যান্ডো, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও রবিউল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনায় দূরদর্শী নেতৃত্ব, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরও সংবাদ