ধামরাইয়ে রামিশা হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত


রনজিত কুমার পাল বাবু,সিনিয়র রিপোর্টার: ধামরাইয়ে শিশু ও নারী নির্যাতন এবং রামিশা হত্যা মামলার সুষ্ঠু বিচার দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বপ্নডানা সোসাইটি ও ক্যাপিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
শনিবার (২৩ মে) ধামরাই উপজেলা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং রামিশা হ ত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ’সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মো: আনোয়ার জাহিদ তালুকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অ্যাসিষ্টান্ড ডিরেক্টর মো: ওয়াহিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নডানা’র সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা,আন্তর্জাতিক মানবাধিকার সংস্হার সদস্য আরিফুর রহমান জুয়েল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন।



