ঢাকা

ধামরাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।

রবিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ধামরাই উপজেলার শরীফবাগ এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান (২১) নামে ওই মা দ ক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি ভাড়ারিয়া ইউনিয়নের গোতৈল এলাকার ইলিয়াস এলেছের ছেলে।

ডিবি (উত্তর) পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আব্দুল মুত্তালিব হোসেন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ