নওগাঁ

নওগাঁয় থানা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত সহ ৬ আসামি গ্রেপ্তার

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের দিকনির্দেশনায় মহাদেবপুর থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক সংশ্লিষ্ট মোট ০৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে মহাদেবপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়,শুক্রবার (২২মে) অভিযানে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত এক বছরের সাজাপ্রাপ্ত ০১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ২০০ গ্রাম গাঁজাসহ ০১ জন আসামিকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

একই অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আরও ০২ জন এবং জিআর ওয়ারেন্টভুক্ত ০১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ০১ জন আসামিকেও আদালতে সোপর্দ করা হয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক জানান,জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই বিভাগের আরও সংবাদ