নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিচ ইয়াবাসহ আটক ২


মো সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২২মে) জেলা গোয়েন্দা শাখা নওগাঁর একটি আভিযানিক দল রাণীনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি রাণীনগর থেকে নওগাঁ শহরের দিকে মাদক বহন করে নিয়ে যাচ্ছে।
এরপর বেলা ৩টার দিকে রাণীনগর থানার পশ্চিম বালুভরা গ্রামের রাজুর বাড়ির সামনে সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় একটি নাম্বারবিহীন মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখানে পৌঁছালে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে মোটরসাইকেলের চালক সোহাগ বাবু (৪০), পিতা- আব্দুল জলিল, গ্রাম- পশ্চিম বালুভরা, থানা- রাণীনগর,জেলা- নওগাঁ’র হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মোটরসাইকেলের পেছনে থাকা শাকিল (২৮), পিতা- আনারুল সাং, গ্রাম-পশ্চিম বালুভরা, থানা- রাণীনগর,জেলা- নওগাঁ’র হেফাজত থেকে আরও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাণীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর অফিসার ইনচার্জ (ওসি) হাসিবুল্লাহ হাবিব বলেন, নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।



