ক্যাম্পাস

নোবিপ্রবি বিএনসিসি প্লাটুন-১ এর নবনিযুক্ত সার্জেন্ট ইফতেখার

হিমেল রানা,নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বিএনসিসি প্লাটুন-১ এর নতুন ক্যাডেট সার্জেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ২২-২৩ সেশনের শিক্ষার্থী ইফতেখার হোসেন ( তাহাসিন) ।উল্লেখ্য ক্যাডেট সার্জেন্ট পদ বিএনসিসির ক্যাডেটদের মধ্যে ২য় সর্বোচ্চ পদ।

পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেট সার্জেন্ট ইফতেখার জানান” আমাকে এই র্যাংকের জন্য উপযুক্ত মনে করায় নোবিপ্রবি বিএনসিসি প্লাটুনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

র‍্যাঙ্ক কেবল একটি নাম বা সৌন্দর্যের প্রতীক নয়, এটি একটি বড় দায়িত্ব ও বিশ্বাসের নাম।আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ আন্তরিকতার সাথে পালন করার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকব। দেশ ও শৃঙ্খলার স্বার্থে নিজেকে সবসময় প্রস্তুত রাখার অঙ্গীকার করছি।”

তিনি আরো বলেন,”আমার দায়িত্ব পালনের পথে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। আমি বিশ্বাস করি, আমার সিনিয়র, জুনিয়র ও ব্যাচমেটরা যেভাবে সবসময় পাশে থেকেছে, ভবিষ্যতেও সেই সহযোগিতা ও অনুপ্রেরণা অব্যাহত রাখবে। সবাই আমার জন্য দোয়া করবেন”

এই বিভাগের আরও সংবাদ