কিশোরগঞ্জ

কটিয়াদী বাজারের সড়ক আরসিসিকরণ কাজের উদ্বোধন

সোহাগ মিয়া,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে কাপড়পট্টি থেকে পাটপট্টি পর্যন্ত সড়ক আরসিসিকরণ (ঢালাই) কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার দুপুরে কটিয়াদী বাজার বণিক সমিতি কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নির্মাণকাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

বণিক সমিতির সভাপতি মো. ইলিয়াস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ,সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু এবং বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লু রহমান জিল্লু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কটিয়াদী বাজারের এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এটি আরসিসিকরণ করার ফলে বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে আরও গতি ফিরবে।
এ সময় বণিক সমিতির নেতা জোবের আলম শরীফ, মো. আলমগীর হোসেন, আশরাফ উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ