ক্যাম্পাস

কুবির পরীক্ষা নিয়ন্ত্রককে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান

​কুবি প্রতিনিধি:  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার নিয়োগ করা হয়েছে।

রবিবার (১৭ মে) ​বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা যায়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ নূরুল করিম চৌধুরীকে রেজিস্ট্রারের দায়িত্ব (অতিরিক্ত দায়িত্ব) প্রদান করা হলো।

এর আগে, অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে আসছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। সম্প্রতি গত ১১ মে আনোয়ার হোসেনকে বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কবে ডিন হিসেবে নিয়োগের পূর্বেই তিনি ডিন পদের উপযুক্ত হলে রেজিস্ট্রার পদ থেকে সরানোর আবেদন করে রেখেছিলেন।

এনিয়ে অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘নতুন প্রশাসন যাকে যোগ্য মনে করেছেন তাকে দায়িত্ব দিয়েছেন। বিগত প্রশাসনের কাছে আমি ডিনের দায়িত্ব চেয়ে এবং রেজিস্ট্রার এর পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদনপত্র দিয়েছিলাম। যে কারণে আজ আমাকে অব্যাহতি দেয়া হয়েছে।’

ডেপুটি রেজিস্টার মো. দলিলুর রহমান বলেন, ‘হায়দার আলী স্যার থাকাকালীন সময়ই উনি অব্যাহতি চেয়েছিলেন। মূলত উনার এই চাহিদা পূরণের জন্যই আজ উনার পরিবর্তে নূরুল করীমকে স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

নতুন দায়িত্ব পেয়ে মো. নুরুল করিম চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞ। পরীক্ষা নিয়ন্ত্রক শাখার পাশাপাশি রেজিস্ট্রার দপ্তরকে শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায়  বিধি মোতাবেক দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, রেজিস্ট্রার নিয়োগের আদেশ আগামীকাল সোমবার (১৮ মে) সকাল থেকে কার্যকর হবে।

এই বিভাগের আরও সংবাদ