শার্শায় তীব্র রোদ্রে পাম্পে দাঁড়িয়ে থাকা বাইকারদের শরবত খাওয়াচ্ছেন সুমি মটরস কতৃপক্ষ


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার উলাশী নেহা ফিলিং ষ্টেশনে তীব্র গরম আর রোদ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রোল নিতে আসা বাইকারদের ঠান্ডা শরবত ও বিস্কুট খাওয়ালেন সুজুকি,ইয়ামা ও হিরো মোটরসাইকেল বিপণন প্রতিষ্ঠান মেসার্স সুমি মটস কতৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে মেসার্স সুমি মটরসের স্বত্বাধিকারী রেজাউল ইসলামের সার্বিক তত্বাবধানে বাইকারদের এ শরবত ও বিস্কুট খাওয়ানো হয়।
সরেজমিনে দেখাগেছে, নাভারন- সাতক্ষীরা সড়কের উলাশী খাজুরা নামক স্থানে রাস্তার পাশ দিয়ে তীব্র রৌদ্রে মধ্যে মোটরসাইকেল নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে চালকরা। এদিকে বৈশাখের প্রমথ দিনে পড়ছে তীব্র গরম আর রোদ। বাইকাররা অপেক্ষা করছেন এবং মোটরসাইকেল ঠেলে ঠেলে একটু করে সামনে এগিয়ে নিচ্ছেন । কখন তেল পাবেন তাও জানেন না তারা। সীমাহীন কষ্ট ভোগ করছে তারা।এমন কষ্ঠের মাঝে ঠান্ডা শরবত ও বিস্কুট নিয়ে লাইনে থাকা বাইকারদের কাছে গিয়ে খাওয়াচ্ছেন সুমি মটরস কতৃপক্ষ।
লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালক রাজু জানান, তিনি রাত ৩টার সময় এসে অপেক্ষা করছেন ৫০০ টাকা তেলের জন্য।এখন বাজে ১২ টা তার সামনে এখনো ৫০ টা মোটরসাইকেল। গলা শুকিয়ে গিয়েছিলো। সুমি মটরস কতৃপক্ষ তাকে বিস্কুট ও ঠান্ডা শরবত পান করিয়েছেন।তিনি এ সময় সুমি মটরসের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
সুমি মটরসের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম জানান,তিনি প্রায়ই ওই সড়ক দিয়ে আসার সময় মোটরসাইকেল চালকদের তীব্র গরম ও রোদে দাঁড়িয়ে থাকতে দেখে এ উদ্যোগ নিয়েছেন। যেহেতু তিনি মোটরসাইকেল বিপণন ব্যবসায় সংযুক্ত তাই তেলের সংকট না কাটা পর্যন্ত তেল নিতে আসা মোটরসাইকেল আরোহীদের তীব্র গরম ও রোদে একটু প্রশান্তি দিতে তার পক্ষ থেকে এমন কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলের এতো বড় লাইন শার্শার উলাশী এ ফিলিং ষ্টেশনে কখনো দেখা যায়নি। যেমন গরম তেমন রোদও পড়ছে। রাস্তার পাশে মোটরসাইকেল রেখে চালকরা বিভিন্ন দোকান, ছাউনি বা মাঠের মধ্যে গাছের নীচে বসে আছে। কখন তেল পাবেন তাও জানেন না তারা। পাম্পে কোনদিন ২০০ কোনদিন ৩০০ বা ৫০০ টাকার তেল দিচ্ছে।তবে প্রশাসনের কোন নজরদারি না থাকায় মাঝে মাঝে উত্তেজনা তৈরি হচ্ছে চালকদের মধ্যে। দেখা হচ্ছে না ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও গাড়ির কাগজপত্র।
প্রশাসনিকভাবে জোরালো তদারকি না থাকায় ভোগান্তি বেড়েছে সীমাহীন। কবে কাটবে সংকট, কবে আসবে সুখবর। তা জানা নেই কারোর।



