জাতীয়

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে: স্পিকার

ভোলা প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, “মাদকের ব্যাপারে আমরা কঠোর হবো, কোনো ছাড় দেওয়া হবে না।”

বৃহস্পতিবার (দুপুর ৩টা) তিন দিনের সরকারি সফরে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ভোলার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেন।

পাশাপাশি ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও ভোলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সরকারের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন। বর্তমান জ্বালানি সংকট নিয়েও তিনি কথা বলেন।

স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ভোলা সফর, যা স্থানীয়ভাবে বেশ গুরুত্ব বহন করছে।

পরে বিকেল ৫টায় তিনি তার নির্বাচনী এলাকা ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

এই বিভাগের আরও সংবাদ