ঢাকা

ধামরাই উপজেলা অঙ্গনের শিব মন্দিরে নীলপূজা ও নীলের উপবাস ব্রত উদযাপিত

রনজিত কুমার পাল, সিনিয়র রিপোর্টার: ধামরাই উপজেলা অঙ্গনের ঐতিহাসিক শ্রীশ্রী শিব শিব মন্দিরে নীলপূজা ও শতশত ভক্তবৃন্দ নীলের ব্রত উৎসব উপবাসী থেকে নীল প্রদীপ প্রজ্জালন করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উদযাপন করেছে। নীলপূজা শ্রী জয়দেব আচার্যের পৌরহিত্যে অনুষ্ঠিত হয়েছে।

এ’সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল,কর্মকর্তা শ্রী প্রান গোপাল পাল পানু, দুলাল সরকার সহ অন্যান্য কর্মকর্তা -সদস্যবৃন্দ।

নীল উপবাসের মাহাত্ম্য – নীল উপবাসের মাহাত্ম্য বা নীলের উপবাসের ফলপ্রাপ্তি পুরাকালে দেবাসুর মহাযুদ্ধের সময় সমুদ্র মন্হনকালে স্বর্পরাজ বাসুকির বিষ, সেই সমুদ্রে নির্গত হইয়া মহাসমুদ্রের জল তথা পৃথিবী বিষময় হইলে এবং পৃথিবীর সমস্ত প্রাণী মনুষ্য সকলের প্রাণ বিষের প্রভাবে মৃত্যুর মুখে পতিত হইলে তখন দেবতাগন এই পৃথিবীর সমস্ত প্রাণী বৃক্ষ মনুষ্য সকলকে ভয়ানক বিষের প্রভাব রক্ষার জন্য দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হয়ে প্রার্থনা করলেন মহাবিপদ থেকে রক্ষা করার জন্য তখন পরম কল্যাণময় ভক্ত বৎসল মহাদেব (শিব) দেবতাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মহাসমুদ্রের সমস্ত বিষ নিজের কন্ঠে ধারন করলেন,রক্ষা পেল দেবতাদের প্রাণ এবং জগতের সকল প্রাণীকুল কিন্তু তখন মহা বিষ নিজ কন্ঠে ধারন করার ফলে মহাদেবের শ্রীঅঙ্গে বিষে নীলবর্ণ হয়ে প্রাণ সংশয়ে পড়লে পৃথিবী মহাপ্রলয়ে সম্ভবনা দেখা দিলে তখন সমস্ত দেবতাগন মিলে পার্বতীর কাছে গেলেন – এই ভয়ানক সংশয়ের কথা বলে মহেশ্বর মহাদেব (শিবের) প্রাণ রক্ষার জন্য প্রার্থনা করলেন। তখন পাব্বতীদেবী, তার সকল (সহোচরীবৃন্দ) কে সাথে নিয়ে সমুদ্রে পথে যাত্রা শুরু করলেন।দেবী পার্বতী নিজের স্বামী, দেবতা সহ জগতের প্রাণীকুলের প্রাণ রক্ষার জন্য শতশত নীল প্রদীপ জ্বালিয়ে বিপদ তারিনী মা (কালী) রুপ ধারন করলেন। দেবাদিদেব মহেশ্বর শিবকে নিজ পুত্র সমজ্ঞানে কুলে তুলে নিয়ে অমৃত প্রান করালে মহেশ্বর শিব সমস্ত বিষের জ্বালা থেকে রক্ষা পেলেন।তখন এই অপ্রাকৃত লীলা দর্শন করে পরমেশ্বর ভগবান দেবতা সকল দেবী মা পার্বতীকে আশীর্বাদ করে বর দিলেন। হে পার্বতী তোমার এই লীলা জগতে অমর হয়ে থাকবে এবং আজকের এই তিথিকে স্মরণ করে যে ভক্তগন নীল উপবাস ব্রত পালন করবে ঐ সকল ভক্তগন তার স্বামী, সন্তানদের,প্রিয়জনদের উক্ত ব্রত পালনের মাধ্যমে রক্ষা করতে পারবে। হে জগতের পরম ভক্তগন আসুন সবাই মিলে জগৎ জননীর এই মহাপবিত্র লীলা মা তারার নীলের উপবাসকে স্মরণ করে আমরাও মা তারার (কালী) এর পথকে অনুসরণ করে জগতের সকল প্রাণী, স্বামী -সন্তানদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনায় মহেশ্বর শিবের (নীলকন্ঠ) এর শ্রীচরণে পুষ্পাঞ্জলি এবং নীল প্রদীপ প্রজ্জালন করে মানব জীবনে শিবের কৃপা লাভ করে জীবনকে সুন্দর ও সার্থক করে সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ