ধামরাইয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইউএনও’র ফিলিং ষ্টেশন পরিদর্শন


রনজিত কুমার পাল (বাবু) সিনিয়র রিপোর্টার: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলায় জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় হয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার মোট ছয়টি ফিলিং স্টেশনে সরকার ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে, যাতে জ্বালানি সরবরাহ ও বিতরণ কার্যক্রম সঠিকভাবে তদারকি করা যায়।
রোববার(২৯ মার্চ) ধামরাই উপজেলার সবকটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আল মামুন।
এ সময় তিনি পাম্পগুলোর সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে ইউএনও আল মামুন বলেন, “উপজেলায় বর্তমানে ডিজেলের তেমন কোনো সংকট নেই বললেই চলে। খুব দ্রুত সময়ের মধ্যেই অকটেন ও পেট্রোলের সংকটও কেটে যাবে বলে আমরা আশাবাদী।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, তারা ফিলিং স্টেশনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ধামরাই উপজেলা প্রশাসনের এ ধরনের তৎপরতায় ধামরাইয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশিষ্টজনরা।



