নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক পিছিয়ে পড়া শতাধিক কন্যা শিশুকে নগদ অর্থ প্রদান


এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পিছিয়ে পড়া শতাধিক কন্যা শিশুর মাঝে নগদ অর্থ প্রদান ও “৫ জিরো” বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি’র আয়োজনে “শিশু নিয়মিত স্কুলে যাবে, স্কুল থেকে ঝরবে না, বাল্যবিবাহ হবে না”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল এপি’র ম্যানেজার সাগর জন কস্তা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত।
সিনিয়র প্রোগ্রাম অফিসার অর্পণা ঘাগ্রা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, সিনিয়র সাংবাদিক রমেশ কুমার পার্থ, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক আমিনুল হক, সাংবাদিক এ হান্নান আল আজাদ ও আহসান কাদের মাহমুদ, ঘাসফুল যুবফোরাম সদস্য রূপসানা আক্তার এবং উপকারভোগী শিক্ষার্থী প্রিয়কা চোপড়া ও শামিহা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কন্যা শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা, স্কুল থেকে ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপকারভোগী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।



