ক্যাম্পাস

কুষ্টিয়া জেলা কৃষকদলের আহবায়ক সুমনকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক আরিফুর রহমান সুমনকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিকেল ৫টার দিকে জেলা কৃষকদলের আয়োজনে শহরের প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কুষ্টিয়া জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমনকে ফ্যাসিস্ট হাসিনার দোসর আওয়ামী সুবিধা ভোগকারী সিহাব উদ্দিন কর্তৃক হত্যা চেষ্টার প্রতিবাদ সম্বলিত ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান ও সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শফি উদ্দিন, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক খন্দকার মোমিনুল ইসলাম কাজিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন ঘটনার বর্ননা জানিয়ে বলেন, বিগত তিনটা সিজনে কুষ্টিয়া বিটিসিতে লেবার সাপ্লাই দিই। বিভিন্ন লেবার সংক্রান্ত কাজ করে থাকি৷ কাজের গতি দেখতে শনিবার ০৪ এপ্রিল সকালে সাড়ে ৭টার দিকে ব্রিটিস আমেরিকান টোব্যাকোতে যাই। ভালোভাবে কাজ চলছিলো। এরই মধ্যে সকাল ১১টার দিকে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সোহরাব উদ্দিনের ভাই এস বি সুপার ডিলাক্সের মালিক সিহাব উদ্দিন বিটিসিতে প্রবেশ করেন। আমি তাকে দেখে সালাম দিলে, সিহাব উদ্দিন বলে তুই এখানে কেন? তার প্রশ্নে জবাব দিই বিগত দুই বছর আমি এখানে কাজ করছি। যেহেতু আমার লেবাররা কাজ করছে, সে জন্য আমি এখানে। তখন সিহাব উদ্দিন বলেন, তুই এখানে আর কাজ করবি না। এখানে কাজ করলে তোকে মেরে ফেলবো, মেরে ফেলে গুম করে দিবো। আমি তাকে বলি আমার কাজ আমি করবো, বিগত দিনে আপনি ফ্যাসিস্ট সরকার আমলে কুষ্টিয়ার এমপি হানিফ ও তার ভাই আতার সাথে আতাত করে সারা কুষ্টিয়াতে আপনি ব্যবসা বানিজ্য করেছেন। কিন্তু আমরা সেটা করতে পারিনি, দীর্ঘদিন পালিয়ে বেড়াতে হয়েছে৷ সে সময় তিনি পিস্তল বের করে আমাকে হত্যা চেষ্টা করার হুমকি দেন। এক পর্যায় আমার লেবাররা এসে আমাদের দু জনকে সরিয়ে দেন। আমি অন্যত্র চলে যায়। তবে ঘটনার সত্যতা জানতে সিসি ক্যামেরার ফুটেজ দেখলে বোঝা যাবে। তিনি আরো বলেন, আমার যদি কিছু হয় তাহলে সিহাব উদ্দিন দায়ী থাকবে।

জেলা কৃষকদলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন এর ওপর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এরই পরিপেক্ষিতে মানববন্ধন কর্মসূচি। আমরা জানতে পেরেছি কুষ্টিয়াতে যে বিটিসি ব্যবসা আছে, এই ব্যবসা কুষ্টিয়ার একটা চক্র দীর্ঘদিন করে আসছে। সেখানে এস বি সুপার ডিলাক্সের মালিক সিহাব উদ্দিন স্বৈরাচারী শেখ হাসিনার আমলে হানিফ ও আতার সাথে আতাত করে এককভাবে তিনি ব্যবসা করেছেন। ওখানে কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন বিগত দুই বছর যাবৎ শ্রমিক, লেবার দেওয়া নেওয়া করেন। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে সুমনকে হত্যার মুখোমুখি হতে হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা চাই আমাদের দলের উর্দ্ধতন নেতারা বিষয়টি আমলে নিবেন। যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছিলেন, হামলা, মামলার সিকার হয়েছিলেন, তাদেরকে উপর মহলের নেতাদের নজর দিতে হবে। আজকে যে ঘটনা ঘটেছে আরিফুর রহমান সুমনকে হত্যার জন্য অস্ত্র তাক করা হয়েছিলো। আমাদের নেতাকর্মী তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে বিষয়টি নিবারন করেছে। আমরা ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড চাই না। এ ধরনের কর্মকান্ডের সমূখীন যদি হই, তাহলে সকল নেতাকর্মীকে নিয়ে কঠোর কর্মসূচি দিবো। আমরা চাই আজকের তথা শনিবার সকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা না নিলে থানা ঘেরাও কর্মসূচি পালন করতে বাধ্য হবো।

জেলা কৃষকদল নেতা শফি উদ্দিন বলেন, কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক সুমনের ওপর ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ধরনের তথা হত্যা চেষ্টার মতো কর্মকাণ্ড চলতে থাকলে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হবে। পরবর্তীতে সুমনের ওপর এ ধরনের ঘটনা ঘটলে দাত ভাঙা জবাব দেওয়া হবে।মানববন্ধন শেষে নেতারা ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এবিষয়ে জানতে সিহাব উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, সুমন সরকার তার প্রতিষ্ঠানে অনধিকারভাবে প্রবেশ করে শ্রমিকদের প্রভাবিত করার পাশাপাশি নিজেকে ভেন্ডর হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছেন। সেখানে কাউকে অস্ত্র দেখানো বা হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেনি। যা কিছু বলা হয়েছে সবই ভিত্তিহীন।

এই বিভাগের আরও সংবাদ