রাজনীতি
সংসদে অজুর পানি না পেয়ে ক্ষোভ ব্যারিস্টার আরমানের


জাতীয় সংসদের মসজিদে অজু করতে গিয়ে পানি পাননি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান।
রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনার ক্ষোভ জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে ব্যারিস্টার আরমান লেখেন, ‘সংসদ মসজিদে অজু করতে গিয়ে দেখি পানি নেই। এখন বুঝতে পারছি- আমার ধৈর্যই পরীক্ষা নেওয়া হচ্ছে! ধৈর্য দাও খোদা!’
তবে কবে, কখন এ ঘটনা ঘটেছে তা পোস্টে উল্লেখ করেননি জামায়াতে ইসলামীর মনোনয়নে এমপি নির্বাচিত হওয়া ব্যারিস্টার আরমান।



