বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা সুমন সরদার


জবি প্রতিনিধি, রাফীদ আদ দ্বীন রাঈম: ক্যাম্পাস বন্ধ থাকায় খাবারের অভাবে কষ্টে থাকা প্রাণীদের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মানবিক উদ্যোগ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা ক্যাম্পাসে থাকা অসহায় প্রাণীদের মাঝে খাবার বিতরণ করেছেন।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়। এতে সরাসরি অংশ নেন যুগ্ম আহ্বায়ক রবিন মিয়া শাওন। এছাড়া আহ্বায়ক সদস্য সজীব, আতাউল্লাহ আহাদ, তানভীর ইভান, মুব্বাশেরসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, ক্যাম্পাস বন্ধ থাকায় নিয়মিত খাবার না পেয়ে অনেক প্রাণী দুর্ভোগে পড়েছে। সেই বিষয়টি বিবেচনায় রেখে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় তারা সমাজের অন্যান্য সংগঠন ও সচেতন মানুষদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।



