ময়মনসিংহ

নান্দাইলে আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত ৪ ইউপি চেয়ারম্যান জামিনে মুক্তি লাভ

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ্ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিগত ৫ আগষ্ঠ আওয়ামীলীগ সরকার পতনের পর বিগত সময়ের নান্দাইল উপজেলার আওয়ামী লীগের নেতা ৪জন ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়।

ইতিমধ্যে গত ১৫ মার্চ পর্যন্ত সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পর্য্যায়ক্রমে জামিনে মুক্ত হয়েছেন। যে সমস্ত চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছিলেন তারা হচ্ছেন ৪নং চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন ভুইয়া।তিনি গ্রেপ্তারের ২দিন পর জামিনে মুক্ত হন।

৬নং রাজগাতী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইফতেকার মোমতাজ খোকন। তিনি কয়েক মাস হাজতে থেকে জামিনে মুক্ত হন। তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অপসার করে রাজগাতী ইউনিয়নে সরকারি অফিসার প্রশাসক নিয়োগ করা হয়েছে।

১১নং খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু গ্রেপ্তারের পর কয়েক মাস হাজতে ছিলেন। তাকে অপসারন করে সরকারি অফিসার প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিলো তিনি জামিনে বের হয়ে আদালত থেকে আদেশ নিয়ে পুনরায় চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।

সর্ব শেষ ১০ নং শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃমোয়াজ্জেম হোসেন মিল্টন ভুইয়া গ্রেপ্তার হয়ে দীর্ঘ দিন কারা ভোগের পর ১৫ মার্চ জামিনে মুক্ত হয়েছেন। তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারন করে সরকারি অফিসার প্রশাসক হিসেবে নিয়োগ দান করা হয়েছে।

অপর দিকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল সহ পৌর সভার সাবেক মেয়র মোঃরফিক উদ্দিন ভুইয়া গ্রেপ্তার হয়ে কয়েক মাস জেল হাজতে থেকে পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়েছেন। তারা কেউ বর্তমানে এলাকায় নেই বলে জানা গেছে। তবে ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন ভুইয়া ও কামরুল হাসনাত মিন্টু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব চালিয়ে যাচ্ছেন।

এই বিভাগের আরও সংবাদ