ময়মনসিংহ

নান্দাইলে এতিমখানা ও মাদ্রাসা সহ হত-দরিদ্রের মাঝে সৌদি খেজুর বিতরণ

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ্ রিপোর্টার: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্দেশনায় সৌদি আরব থেকে প্রাপ্ত উপহারের খেজুর নান্দাইলের গ্রামাঞ্চলের বিভিন্ন এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশু সহ ভাসমান হতদরিদ্রের মাঝে তালিকাভূক্ত প্রতিষ্ঠানে হাজির হয়ে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত খেজুর বিতরণ করেন।

পবিত্র রমজান মাসে খেজুর উপহার পেয়ে এতিম শিশু, মাদ্রাসার শিক্ষার্থী সহ ভাসমান হতদরিদ্রদের মাঝে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হতে দেখা গেছে। এধরনের মানবিক উদ্দোগের জন্য নান্দাইল বাসী সহ সচেতন মহল তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিশেষ করে খেজুর হাতে পেয়ে এতিমখানা ও মাদ্রাসার হাফেজ শিশুরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের সাবেক ৩বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সহ মরহুম আরাফাত রহমান খোকুর আত্মার মাহফেরাত কামনা সহ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নান্দাইলের জননন্দিত নেতা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সুস্বাস্থ্য সফলতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

এই বিভাগের আরও সংবাদ