ময়মনসিংহ

লক হওয়া অ্যাকাউন্ট উদ্ধার করে সাড়া জাগিয়েছেন নান্দাইলের তরুণ উদ্যোক্তা শাহীন আলম

স্টাফ রিপোর্টার: ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ব্যক্তিগত যোগাযোগ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য—সব ক্ষেত্রেই ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেইল ও টিকটকের মতো প্ল্যাটফর্মের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে হ্যাক, লক বা বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে অনেক সময় ব্যবহারকারীরা তাদের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট হারিয়ে ফেলেন।

এমন সমস্যায় পড়া মানুষদের সহায়তা করতে কাজ করছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার জালুয়া এলাকার তরুণ সোশ্যাল মিডিয়া রিকভারি বিশেষজ্ঞ শাহীন আলম নামের এক তরুণ। শাহীন আলম পেশায় একজন শিক্ষক, তিনি শিক্ষকতার পাশাপাশি নিজ উদ্যোগে দীর্ঘদিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেইল ও টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রিকভারি নিয়ে কাজ করছেন এবং অনেক ব্যবহারকারীকে তাদের হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধারে সহায়তা করেছেন।

শাহীন আলম জানান, বর্তমান সময়ে অনেক ব্যক্তিগত তথ্য, স্মৃতি ও ব্যবসায়িক কার্যক্রম সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত। ফলে কোনো কারণে অ্যাকাউন্ট হারিয়ে গেলে মানুষ বড় ধরনের সমস্যায় পড়েন। তাই তিনি চেষ্টা করেন দ্রুত ও নির্ভরযোগ্যভাবে তাদের অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে।

ভবিষ্যতে আরও বড় পরিসরে ডিজিটাল সেবা ও সোশ্যাল মিডিয়া সাপোর্ট কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন এই তরুণ উদ্যোক্তা।

এই বিভাগের আরও সংবাদ