কটিয়াদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৮মার্চ) সকালে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাহমুদুল হাসান, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান, দৈনিক সংবাদ প্রতিনিধি মোজাম্মের হক ও সাংবাদিক আব্দুর রউফ প্রমুখ।
দিবসটি উপলক্ষে বক্তারা নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের গুরুত্ব তোলে ধরেন ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।



