ক্যাম্পাস

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে ছাত্র ইউনিয়নের শোক প্রকাশ

ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা’র হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ।

‎বুধবার (০৪ মার্চ) ইবি ছাত্র ইউনিয়ন দপ্তর সম্পাদক তানিম তানভীর প্রেরিত এক শোকবার্তায় এ বিষয়ে জানানো হয়েছে। ইবি ছাত্র ইউনিয়ন মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

‎এ মর্মান্তিক ও হৃদয়বিদায়ক ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক আহমাদ গালিব ভীর শোক প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা ও মানবিকতার পবিত্র স্থান-সেখানে এ ধরনের বর্বরোচিত ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‎নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, বিশেষত নারী শিক্ষার্থী ও নারী শিক্ষকদের নিরাপত্তায় জোর দেন।

এই বিভাগের আরও সংবাদ