ময়মনসিংহ

নান্দাইলে প্রভাষক কর্তৃক স্ত্রী হত্যা, দুইজনের নামে মামলা

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী কলেজের প্রভাষক মোমতাজ মুকুল কর্তৃক তার ২য় স্ত্রী উম্মে সিজ্জিল ইফতিকে নির্মমভাবে খুনের ঘটনায় ২জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত ইফতির পিতা উপজেলার সিংরইল ইউনিয়নের কিচমতকচুরী গ্রামের মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে ঘাতক স্বামী মোমতাজ মুকু ও তার প্রথম স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেবুননাহার বিথিকে আসামী করে এই মামলা দায়ের করেন বলে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঞা নিশ্চিত করেন। অপরদিকে আজ মঙ্গলবার নিহত ইফতির মরদেহ কিশোরগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর বিকালে কিচমতকচুরী গ্রামে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইফতির লাশ এলাকায় পৌছিলে শত শত মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন এবং ঘাতক স্বামী মোমতাজ মুকুলের ফাঁসী দাবীতে বিক্ষোভ করেন। এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ