ক্যাম্পাস

জবিতে আয়াতুল্লাহ আলী খামেনির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি, রাফীদ আদ দ্বীন রাঈম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ জানাজা আদায় করা হয়। জানাজায় ইমামতি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব সালাহউদ্দিন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আলী খামেনির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে জানাজার আয়োজক ও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্না বলেন, “মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায়বিচার এবং সাম্রাজ্যবাদবিরোধী চেতনার প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবেই আমরা এই গায়েবানা জানাজার আয়োজন করেছি। তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের ইসলামী বিপ্লবের নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। শনিবার ইসরায়েল-আমেরিকার যৌথ সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ