কুষ্টিয়ায় আধিপত্যবাদ বিরোধী মঞ্চের বিক্ষোভ মিছিল


কুষ্টিয়া প্রতিনিধি: শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও শহীদ আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় আধিপত্যবাদ বিরোধী মঞ্চ আয়োজিত
কুষ্টিয়া পৌরসভার মসজিদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া থানা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন আধিপত্যবাদ বিরোধী মঞ্চের আহবায়ক সুলতান মারুফ তালহা ও জুলাই রেভ্যুলেশনারী এ্যালায়েন্সের আহবায়ক মাসুম বিল্লাহসহ অনেকে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান দেন। শহীদ হাদী ‘হত্যার বিচার চাই’, শহীদ আবরার ফাহাদ হত্যার দ্রুত ‘রায় বাস্তবায়ন করো’, বর্তমান সরকার ‘ন্যায়বিচার নিশ্চিত না করলে লাগাতার আন্দোলন করবেন বলে হুশিয়ারী দেন তারা। প্রয়োজনে সরকার পতনের আন্দোলনেও যেতে প্রস্তুত তারা।
এসময় আধিপত্যবাদ বিরোধী মঞ্চের আহবায়ক সুলতান মারুফ তালহা বলেন, সারা বাংলাদেশে ধর্ষন, খুন, গুমের মহোৎসব শুরু হয়ে গেছে নতুন করে। এটা কিসের সংকেত? এটা আবার সেই ফ্যাসিবাদ যেনো, আমাদের বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে। এই ফ্যাসিবাদ যেনো বাংলাদেশের দরজায় যেনো না আসতে পারে। এই জন্য যেনো শহীদ ওসমান হাদী ছিলো একটি প্রতিবাদী কন্ঠসর। আরেকজন প্রতিবাদী কন্ঠস্বর ছিলো শহীদ আবরার ফাহাদ। যারা এদেরকে হত্যা করেছে, তাদের উদ্দেশ্য ছিলো যেনো তারা রামরাজত্ব করতে পারে। আমরা তাদেরকে মনে করিয়ে দিতে চাই শহীদ হাদী ও আবরার ফাহাদের ভাই বা উত্তরসূরীরা মরে যায়নি। ওদের উত্তরসূরী প্রতিটি ঘরে ঘরে আজও আছে। নব্য ফ্যাসিবাদদের হুশিয়ারী করে দিচ্ছি, যদি এভাবে একটি দেশ চলে তাহলে আমরা আবারো রাস্তায় নেমে আসবো।
সমাবেশ শেষে বক্তারা, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন আয়োজকরা।
এদিকে কর্মসূচি চলাকালীন সময়ে থানা মোড়ে অটোরিকশা- ইজিবাইকের যানযট সৃষ্টি হলে, ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণে আনে।





