কটিয়াদীতে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ


সোহাগ মিয়া, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কটিয়াদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কটিয়াদী উপজেলা নিবার্হী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, ও কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও লাবনী আক্তার তারানা ,কটিয়াদী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দেলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাত ১২টা ১টি মিনিটে এসময় কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান। ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এসময়ে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ ও কটিয়াদী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।এর পরেই কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুসালিন দারাশিকো সহ আরো অনেকেই উপস্থিত থেকে শহীদ মিনারে পুষ্পাঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপরই সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শুরু করেন।



